লিড নিউজ

কানাইঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাতে গাঁজা, তাস ও মাদক সেবনের সরঞ্জাম সহ মাদক ব্যবসায়ী মামুন রশিদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সে উপজেলার রাজাগঞ্জ ইউপির পারকুল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার এস.আই হুমায়ুন কবির, এএসআই হারুন রশিদ ও মান্নানের নেতৃত্বে একদল পুলিশ নিজ রাজাগঞ্জ গ্রামের জনৈক আলমাছের বাড়ীতে অভিযান পরিচালনা করে গাঁজা, তাস ও মাদক সেবনের সরঞ্জামাদি সহ মাদক সম্রাট মামুন রশিদকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button