লিড নিউজ

সরিষাবাড়ীতে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে যৌন হয়রানি: বিদ্যালয়ে তালা

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষক কর্তৃক শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলা পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বিচারের দাবীতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ও বিক্ষোভ মিছিল করেন।
বিদ্যালয় ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলা পিংনা ইউনিয়নের পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক গোলাম মোস্তফা দশম শ্রেণীর মেধাবী ছাত্রীকে যৌন হয়রানি করেছেন বলে জানা গেছে। দশম শ্রেণীর ওই ছাত্রী দীর্ঘ দিন যাবৎ ওই শিক্ষকের নিকট প্রাইভেট পড়তেন । কয়েকদিন যাবৎ মেয়েটি ঠিকমত খাওয়া-দাওয়া ও পড়াশোনা করছিল না। তাই ওই মেয়েটির চাচা বাবু মিয়া শিক্ষক গোলাম মোস্তফা শুনতে যায় যে কি হয়েছে। এ সময় ওই শিক্ষক ও তার ভাই ক্ষিপ্ত হয়ে মেয়েটির চাচা বাবু মিয়া মারতে যান। এ সময় এলাকাবাসী ঘটনা বুঝতে পারেন এবং ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে এলাকাবাসী গিয়ে বিদ্যালয়ে গিয়ে তালা ঝুলিয়ে দেন এবং বিক্ষোভ মিছিল শুরু করেন। খবর পেয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও পুলিশ ছুটে আসেন। এ সময় স্থানীয় ও ম্যানেজিং কমিটি সদস্য আব্দুস ছামাদ, মোতালেব, জয়নাল আবেদীন মজনুসহ বেশ কয়েকজন গিয়ে তালা খুলে দেন কিন্তু এর সুষ্ট বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে কোন পাঠদান হবে না বলে ঘোষনা দেন। উক্ত ঘটনার বিচার চেয়ে ওই শিক্ষার্থীর বাবা ছানোয়ার হোসেন প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত আভিযোগ দিয়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ে সহকালী শিক্ষক কাসেম আলী জানান, মেয়েটি প্রাইভেট পড়তো। কয়েকদিন যাবৎ অসুস্থ তাই ওই শিক্ষকের নিকট শুনতে গেলে সে ক্ষিপ্ত হয়ে মারতে আসে। এ থেকে এলাকাবাসীর মধ্যে জানাজানি হয়। এ ব্যাপারে বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোজাম্মেল হক জানান, লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা অফিসার অবগত করা হয়েছে। আপাদত বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ জোহাহেরুল ইসলাম খান বলেন, বিদ্যালয়ে বিক্ষোভ হচ্ছে শুনে এসেছি। ঘটনার কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Back to top button