লিড নিউজ

ওসমানীনগরে মদসহ মহিলা গ্রেফতার

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুরে মদসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী হলো ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের মৃত কবির মিয়ার স্ত্রী সুনরী বেগম (৪৫)। বর্তমানে সে মৌলভীবাজার সদর থানার ব্রাহ্মণগ্রামের বসবাস করে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে সিলেট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহলা মাদক ব্যবসায়ী সুনরী বেগম শেরপুর এলাকায় ভাড়াটে বাসা নিয়ে বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। সুনরী বেগম পূর্বে কয়েক বার মাদকসহ পুলিশের হাতে আটক হয়ে জেল খাটে। আইনে ফাকফুকরে বেড়িয়ে এসে পূর্ণরায় মাদক ব্যবসার জড়িয়ে পড়ে।

সোমবার (২৪ জুলাই) দিবাগত রাত আড়াই টার দিকে ওসমানীনগর থানা পুলিশ ওসমানীনগর সীমান্তবর্তী মৌলভীবাজার সদর ব্রাহ্মণগ্রাম থেকে সুনরীকে আটক করে। তার বসত ঘর তল্লাশী করে ৮ লিটার মদ উদ্ধার করা হয়েছে। মদসহ সুনরী বেগমকে ওসমানীনগর নিয়ে আসে পুলিশ। মাদক ব্যবসায়ী সুনরী ওয়ারেন্টভুক্ত আসামীও ছিলো।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদ উল্যা মাদকসহ মহিলাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুনরী ওয়ারেন্টভুক্ত আসামীও ছিলো।

Related Articles

Back to top button