লিড নিউজ

দেশি লোকাল গাইড দম্পতিকে গুগলের চমক

নিউজ ডেস্ক: গুগল ম্যাপসে কন্ট্রিবিউট করছেন বাংলাদেশের পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরি। তাদের নিয়েই ভালোবাসা দিবসে নিজেদের ব্লগে একটি লেখা প্রকাশ করেছে গুগল।

২০১৫ সাল থেকেই লোকাল গাইডের সঙ্গে যুক্ত আছেন এ দম্পতি। পাভেল সারওয়ার নয় মাস আগে মালয়েশিয়ায় ইনফরমেশন টেকনোলজি নিয়ে পড়তে যান। এখন  তাদের মাঝে সেতুবন্ধনের কাজটি করে সোশ্যাল মিডিয়া।

google-local-guides-techshohorসুমাইয়া জানান, মাঝে মাঝে মালয়েশিয়াতে গেলে গুগল লোকাল গাইডের রিভিউ পড়েই বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তারা।

পেশায় সুমাইয়া একজন উদ্যোক্তা, কমিউনিটি লিডার ও সমাজ কর্মী। এরই সূত্র ধরে পাভেলের সঙ্গে সুমাইয়ার দেখা হয় একটি বস্তিতে। সেটা ২০১২ সালের কথা। এরপর তারা বিয়ে করেন ২০১৩ সালে। একে অপরের সম্পর্কে বলতে গিয়ে তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ , সততা ও কর্মনিষ্ঠতার কথা বলেন ।

নতুন লোকাল গাইড হতে চান তাদের জন্য পাভেল বলেন , পয়েন্টের পেছনে না ছুটে একজন ভাল নাগরিক হিসেবে আগে উচিত লোকাল গাইডের সাথে যুক্ত থাকা এবং কমিউনিটি অনুসরণ করা । সুমাইয়া এ প্রসঙ্গে জানান , সঠিক স্থানের সঠিক ছবি আপলোড করা  এবং তথ্যবহুল  রিভিউ পোস্ট করার মাধ্যমে আমরা আমাদের পর্যটকদের কাছে জানাতে পারি যে — আমাদের দেশ কত সুন্দর ।

জীবনে লোকাল গাইডের ভূমিকার কথা উল্লেখ করে তারা জানান, নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানো ,ছবি তোলা ,রেস্টুরেন্টে খাবার খাওয়া দুজনেরই খুব প্রিয় । আর এতে গুগল ম্যাপ বেশ সাহায্য করে । তারা প্রায়ই ছবি দেখে ও রিভিউ পড়ে আলোচনা করে থাকেন ।

******

পাভেল সারওয়ার ও উনার স্ত্রী সুমাইয়া জাফরিন চৌধুরীর ফেসবুক আইডির ভালবাসা দিবসে এর হুবহু লেখা পাঠকদের জন্য তুলে ধরা হল নিচে: 

 

Pavel Sarwar Post……………………

ভালবাসা দিবসে এর চেয়ে বড় গিফট আর কি হতে পারে, যখন Google Local Guides আমাদের ভালবাসার গল্প #Google এর অফিসিয়াল ব্লগ, গুগল লোকাল গাইডস এর অফিসিয়াল ফোরাম, ফেইসবুক, টুইটার ও গুগল প্লাসে পাবলিশ করে।

In honor of Valentine’s Day, Google Local Guides spotlighting our Local Guides love story. Local Guides team spoke with us about how we enjoy the community together, and how Local Guides helps us stay connected while we are apart.

Keyword post: https://goo.gl/fKPn2C
Connect post: https://goo.gl/XKCDaR
Google+: https://goo.gl/ouqK1h
Facebook: https://goo.gl/Kndu1N
Twitter: https://goo.gl/tkPThu

Sumaiya Zafrin Chowdhury Post……………………

What’s a big surprise from Google Local Guides. Google published our interview at their official blog & all social channels on this Valentine’s Day. Love you 😍 Local Guides and Thank you so much Google Local Guides Team!
https://www.blog.google/prod…/…/meet-couple-guides-together/

 

 

সূত্র: techshohor.com

Related Articles

Back to top button