লিড নিউজ

বানিয়াচঙ্গে যুবকের আত্মহত্যা

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিযাচঙ্গ উপজেলার আউয়াল মহল গ্রামে ধান ক্ষেত পানিতে তলিয়ে যাওযায় শিবলু মিয়া (২২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে।

 

শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।সে ওই গ্রামের মৃত সুন্দর উল্লাহর ছেলে।

 

নিহতের বোন রোসানা আক্তার জানায়, উপজেলার করই বন্ধে শিবলু মিয়া ঋণ করে ৩ হাল জমিতে ধান চাষ করে। গত কয়েকদিনের ভারি বর্ষনের ফলে তার ধান ক্ষেত সম্পূর্ন পানিতে তলিয়ে যায়।

 

শুক্রবার শিবলু মিয়া তার জমির ওই অবস্থা দেখে রাত ৯টার দিকে কিটনাশক জাতীয় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।

 

 

পরে তার পরিবারের লোকজন তাকে বিষাক্রান্ত অবস্থায় দেখতে পেয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

 

পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মৃত্যু হয়।

Related Articles

Back to top button