উল্লেখযোগ্যজাতীয়লিড নিউজসারাদেশ

উদ্বোধনের আগেই ভেঙ্গে গেল তিস্তা সেতুর সংযোগ সড়ক

এ কে এম কায়সারুল আলম: আগামী ১৬ সেপ্টেম্বর কালকের দিনটার পরেই বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে

লালমনিরহাটের দ্বিতীয় তিস্তা সেতুর উদ্বোধনের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অথচ গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে সেতুর উত্তর পাশের সংযোগ সড়কের ইচলী এলাকার ব্রিজ ধসে পড়েছে।

জানাগেছে, নির্মাণ ব্যয় তিন গুণ বৃদ্ধি করা হয়েছিলো। উদ্বোধনের দু’দিন আগেই সংযোগ সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সেতুটি । ফলে নৌকাই হচ্ছে চলাচলের একমাত্র মাধ্যম৷

একাধিকসূত্রে জানা গেছে, যোগাযোগ ব্যবস্থা অধিকতর উন্নয়ন ও ব্যবসা- বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে আর্ন্তজাতিক ব্যবসায়ীক রুট বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর রংপুরের দূরত্ব কমিয়ে আনতে তিস্তা নদীর ওপর কাকিনা-মহিপুর ঘাটে দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার ।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্ধেশ্বর ও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকায় তিস্তা নদীর ওপর ২০১২ সালের ১২ এপ্রিল এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশনের কাছ থেকে এরই মধ্যে সেতুর কাজ বুঝে নিয়েছে বাস্তবায়নকারী কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তর ।

সরেজমিনে দেখাগেছে, সেতুর উত্তর পাশে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে।

উল্লেখ্য, এর আগেও ব্রিজের মোকা ধসে পড়লে জোড়াতালি দিয়ে সংস্কার করে সংশ্লিষ্ট দফতর।

এব্যাপারে, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাভানা কনস্ট্রাকশন ও কালীগঞ্জ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

Related Articles

Back to top button