লিড নিউজ

বিয়ানীবাজারে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

নিজস্ব প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোডে প্রতিপক্ষের অতর্কিত হামলায় এক যুবক মারাত্মক আহত হয়েছেন। সোমবার রাত ১০ টার দিকে সমবায় মার্কেট সম্মুখে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। জানা যায়, মারজান (২৭) নামের এক যুবকের উপর ১০/১২ জনের শসস্ত্র যুবক হামলা চালায়।

এ হামলায় তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন অংশে জখম হয়। হামলায় জড়িত যুবকদের তাৎক্ষনিকভাবে পরিচয় পাওয়া যায়নি।

Related Articles

Back to top button