উল্লেখযোগ্যফটো গ্যালারিফিচারলিড নিউজসারাদেশসোশ্যাল মিডিয়া

কক্সবাজারের সেই বৃদ্ধাকে রাস্তা থেকে হাসপাতালে ভর্তি করল ফেনীর একটি সংঘঠন

ফাহাদ মারুফ: কক্সবাজারের সেই বৃদ্ধা মহিলাটির সাথে রাস্তার কঙ্করও কাঁদত গড়াগড়ি দিয়ে। সামনে সংসদ নির্বাচন। আর এই নির্বাচনের হাওয়ায় কোটি টাকা উড়বে। উড়বে জনসেবার প্রতিশ্রুতির ঢেউ।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মহিলাটি পথ চলছে, দিনরাত, কচ্ছপ গতিতে, বছরের পর বছর। গাড়িতে তুলে দিতে চাইলে উঠে না, খেতে দিলে খায় না, টাকাও নেয় না। চুপেচুপে কী যেনো জপে অার কাঁদে। প্রশ্ন করলে কী উত্তর বোঝা যায় না। তার বাড়িঘর কোথায়, কেনো তার এ অবস্থা? কেউ তা জানে না।মহিলাটির বয়স হয়েছে।

দেশে ১৮ কোটি মানুষ। বৃদ্ধাশ্রমও অাছে অনেক। সেই মানবতার ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে ফেনীর একটি সংঘঠন।

আর সেই সুবাদে কক্সবাজারের সেই বৃদ্ধা মাকে তারা রাস্তা থেকে তোলে নিয়ে যায়।
১১ অক্টোবর রবিবার রাত ১২ টায় স্হানীয় কিছু লোকজনের উপস্হিতিতে ফেনী থেকে নিয়ে এসে রবিরার রাতেই চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
১২ অক্টোবর সোমবার দুপুরের ফেনীর ফেসবুক বন্ধু জাহিদ আহমদ হেলপিং হেনস বিডির পরিচালক ব্যাংকার শামীম আহমদকে বিষয়টি নিশ্চিত করেন।

বৃদ্ধা মাকে নিয়ে ব্যাংকার শামীম আহমদের ফেসুবক পোস্ট তুলে ধরা হল………….
অামার খুব ইচ্ছে ছিলো অাপনাদের সবাইকে নিয়ে বৃদ্ধা এই মাকে সাহায্য করার।তবে সেটা হয়তো অামার ভাগ্যে লিখা ছিলো না।তবে বৃদ্ধা এই মা কে কেউ না কেউ সাহায্যের হাত বাড়িয়েছেন,সেটা হলো সবচেয়ে খুশির ও অানন্দের খবর।

অামি গত শুক্রবার রাতে পদ্মা এক্সপ্রেসে রাজশাহীর চারঘাটে যাওয়ার পথে বৃদ্ধা ঐ মায়ের পোষ্টটি ফেসবুকে দেখতে পাই এবং শুক্রবার রাত ২.২২ মিনিটে অামি অামার অাইডি থেকে একটা পোষ্ট দেই।অামার ঐ পোষ্ট পেয়ে অসংখ্য ফেসবুক বন্ধু সাহায্যের হাত বাড়ানোর প্রতিশ্রুতি দেন এবং বিকাশ নাম্বার চান।যেহেতু অামি ঐ বৃদ্ধা মায়ের অবস্তান নিশ্চিত হতে পারিনি তাই কাউকে অামি বিকাশ নাম্বার বা একাউন্ট নাম্বার দেইনি।শনিবার বিকালে রাজশাহীর চারঘাট থেকে অফিস শেষে অামি অামার ফেসবুক বন্ধু চট্রগ্রামের পুটিয়ার মোহাম্মদ অালী মুন্সি ভাইয়ের সাথে ফোনে কথা বলি এবং ওনাকে দায়িত্ব দেই যেনো ওনি ঐ বৃদ্ধা মায়ের খোজ খবর নিয়ে বিষয়টি অামাকে অাবগত করেন।অামার অনুরোধে বন্ধু মোহাম্মদ অালী মুন্সি ভাই গতকাল রবিবার বৃদ্ধা ঐ মায়ের খোজে বের হন এবং দীর্ঘ সময় খোজাঁ খুজির পর গতকাল বিকালে এ বৃদ্ধা মাকে কক্সবাজার রোড়ের নাপিতখালী বাজারে দেখতে পান।অামার ফেসবুক বন্ধুর সাথে অামার সাথে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ হচ্ছিলো।তখন অামি অামার রাজশাহী চারঘাটে অফিসের কাজ শেষ করে পদ্মা এক্সপ্রেসে পুনরায় ঢাকায় ফিরছিলাম।পরবর্তিতে অামি ওনাকে অনুরোধ করি ওনি যেনো একটা মাইক্রোবাস ভাড়া করে বৃদ্ধা ঐ মাকে ঢাকায় নিয়ে অাসেন।অামার কথায় মোহাম্মদ অালী মুন্সি ভাই রাজি হোন।এরই মাঝে ট্রেনে বসে অামি অামাদের সেবিকা জরিনা বেগমের সাথে কথা বলি এবং বন্ধু অালী সাব্বিরের সাথেও বৃদ্ধা মাকে ঢাকা নিয়ে অানার ব্যাপারে অবগত করি।ট্রেনে বসেই অামি সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।সন্ধ্যা ৬.৩০ মিনিটে অামার ঐ ফেসবুক বন্ধু জানান যে বৃদ্ধা ঐ মা ঢাকা অাসতে কোনো ভাবে রাজী হচ্ছেন না।তারপর অামার সাথে পরামর্শ করে অামার বন্ধু মোহাম্মদ অালী মুন্সি ভাই।ঐ মুহুর্তে বৃদ্ধা মায়ের জন্য একটা গরম সোয়েটার কিনে দেন ও কিছু খাবারের ব্যবস্তা করেন।তাছাড়া স্হানীয় ২ জন ব্যক্তিকে দায়িত্ব দেন যেনো ওনারা ঐ বৃদ্ধা মাকে দেখাশুনা করেন।অামি সিদ্ধান্ত নিয়েছিলাম অাগামি বৃহস্প্রতিবার অফিস শেষ করে অামি অামার টিম নিয়ে চট্রগ্রামের উদ্তেশ্যে রওয়ানা হবো এবং বৃদ্ধা ঐ মাকে রাস্তা থেকে নিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভত্তি করাবো।প্রয়োজনে জাতীয় মানসিক স্বাস্হ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার ব্যবস্তা করবো।বৃদ্ধা ঐ মায়ের সার্বিক্ষনিক দেখাশুনার জন্য অামাদের সেবিকা জরিনা বেগমকে নিয়োজিত করার ইচ্ছে ছিলো।
যাই হোক,বৃদ্ধা ঐ মা এখন নিরাপদ এবং ফেনীর কিছু বন্ধুদের কারনে হয়তো নতুন একটা জীবন পাবে।

তবে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মা একজন দুইজন নয়।হাজারো মা রাস্তায় পড়ে অাছে। অাপনারা যদি পাশে থাকেন তাহলে হয়তো অাবারো কোনে একদিন রাস্তায় পড়ে থাকা কোনো এক মায়ের পাশে গিয়ে দাড়াতে পারবো ইনশাঅাল্লাহ।পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই অামার সকল ফেসবুক বন্ধুদেরকে।ধন্যবাদ জানাই পুটিয়ার ফেসবুক বন্ধু মোহাম্মদ অালী মুন্সি ভাইকে যিনি অামার অনুরোধে গতকাল রবিবার সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত সময় দিয়েছেন,শ্রম দিয়েছেন ও কিছু অর্থ খরচ করেছেন ঐ বৃদ্ধা মায়ের জন্য।এই প্রজেক্টের জন্য কারো কোনো সাহায্য পাঠানোর দরকার নাই।তবে এরই মাঝে অামার এক ফেসবুক বন্ধু ১০০ টাকা বিকাশ করেছেন।সবাই ভালো থাকুন,সুস্হ্য থাকুন।

Related Articles

Back to top button