লিড নিউজ

হবিগঞ্জে ইয়াবা ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আবুল হোসেন মধু (৬০)  নামের ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে চৌমুহনী ইউনিয়নের নয়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামী নয়নপুর গ্রামের মৃত আব্দুল মোতালিবের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন ইয়াবা ব্যবসায়ী আটকের বিষয় নিশ্চিত করে  জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে নয়নপুর গ্রামের আবুল হোসেন মধুর বাড়িতে তল্লাশি করা হয়। এসময় ১০০ পিস ইয়াবাসহ তাকে আটককরা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই পু্লিশ কর্মকর্তা।

Related Articles

Back to top button