হবিগঞ্জ

বাহুবলে গরু কেনা নিয়ে ছুরিকাঘাতে প্রবাসী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের বাহুবলে গরু কেনা নিয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়াহিদ মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পুটিজুরী বাজারে এ ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার মীরেরপাড়া গ্রামের আব্দুল্লা মিয়ার ছেলে। তিনি দুবাই প্রবাসী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার স্বস্থিপুর বাজারে কোরবানীর গরু ক্রয় নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে বাঁচাতে এগিয়ে আসা একই এলাকার কাওসার, আব্দুল আলী ও লুলু মিয়াকেও ছুরিকাঘাত করা হয়।

ছুরিকাঘাতের পর তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন তাদের বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদ মিয়াকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত অবস্থায় কাওসার আব্দুল আলী ও লুলু মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

Back to top button