লিড নিউজ

সুজন বিয়ানীবাজার শাখার ইফতার অনুষ্ঠিত

আহমদ রেজা চৌধুরী: সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিয়ানীবাজার রয়েল স্পাইজে সুজন’র সভাপতি এড. মোঃ আমান উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক খালেদ আহমদ’র পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এম.পি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাছিব মনিয়া, কেন্দ্রিয় শিক্ষক সমিতির সহ-সভাপতি মজির উদ্দিন আনছার, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুস শহীদ লস্কর বশীর, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান প্রমুখ।
এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সেলিম উদ্দিন বলেন, আমি জকিগঞ্জ কানাইঘাটের এমপি হলেও এলাকার উন্নয়নের দিকে আমার নজর রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এতদঞ্চলের শিক্ষাসহ সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন। শিক্ষামন্ত্রীর সাথে পরামর্শ করে আমার এলাকার সকল সমস্যা সমাধানে কাজ করে যাবো। আপনাদের ভালোবাসা ও দোয়া থাকার কারণে তা সম্ভব হয়েছে। আপনাদের ভালোবাসাই আমার আগামীর পথচলা উল্লেখ করে বলেন, আমি এলাকার সকল সমস্যা সমাধানে আগ্রহী। আপনারা আমাকে পরামর্শ দেন। আমি অবশ্যই আপনাদের পরামর্শ নিয়ে সকল সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ।

Related Articles

Back to top button