লিড নিউজ

গভীর রাতে জকিগঞ্জে ডাকাতদলের হানা: অতপর…

জকিগঞ্জ প্রতিনিধি: গভীর রাতে জকিগঞ্জে ডাকাত দলের হানা দেয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউপির কামালপুরগ্রামের আব্দুল খালিক আন্দাজি মেছাবের বাড়ীতে একদল ডাকাত হানা দেয়।
এসময় তাদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী মসজিদের মাইকে মাইকিং করে ডাকাত দলকে ধাওয়া করেছে।

তবে এ ঘটনায় কোন ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা আরো জানান, খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল গভীর রাতেই ঘটনাস্থলে পৌছে।

Related Articles

Back to top button