লিড নিউজ
বিশ্বম্ভরপুরে বজ্রপাতে নিহত ১


সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বজ্রপাতে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। শামীম পাঠান (৩২) নামের এ শ্রমিক বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দুলভারচর গ্রামের গোলেনুর পাঠানের ছেলে।
সোমবার সকাল ৬টার দিকে বজ্রপাতে সে নিহত হয় বলে জানা যায়।
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-হেলাল বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
ফতেহপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য ও শামারকান্দি গ্রামের বাসিন্দা মনসুর নুর চৌধুরী জানান, সকালে স্থানীয় চলতি নদীতে নৌকাযোগে বালি-পাথর উত্তোলন করছিলেন শামীম। এসময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৌকায় থাকা অন্যরা অক্ষত রয়েছেন বলেও জানান তিনি।




