লিড নিউজ

দক্ষিণ সুরমায় ছিনতাইকারী আটক

নিউজ ডেস্ক : সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার রেলস্টেশন এলাকায় মোবাইল ছিনতাইকালে এক যুবককে আটক করেছে র‌্যাব। আলী হোসেন টিটু (২৯) নামের ওই যুবক বিশ্বনাথ উপজেলার হরিপুর গ্রামের উস্তার আলীর পুত্র।

র‌্যাব-৯  জানিয়েছে, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা চালায়।

অভিযানে নতুন রেলস্টেশনস্থ মনিরের চায়ের দোকানের সামনে থেকে মোবাইল ছিনতাই করার সময় ওই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয় ।
আটককৃত টিটু এলাকার ছিনতাই দলের সক্রিয় সদস্য। সে ও তার অন্য সহযোগীরা দীর্ঘদিন ধরে লাক্কাতুরা চা বাগান এলাকাসহ বিভিন্ন রিসোর্ট এলাকায় ছিনতাই করে আসছিল।
তাকে দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করা হয়েছে।

Related Articles

Back to top button