লিড নিউজসুনামগঞ্জ

ছাতকে নদীপথে চাঁদাবাজির দায়ে ৩ ব্যক্তি আটক

ছাতক প্রতিনিধি: ছাতকে নদীপথে চলাচলকারী মালবাহী বার্জ, কার্গো থেকে অবৈধভাবে চাঁদা আদায় করার অপরাধে তাহির আলী, রাহুল ও তাহের মিয়া নামের ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সুরমা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা বিভিন্ন সংঘঠনের নাম ব্যবহার করে নদী পথে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ- অবৈধ চাঁদাবাজদের অপকর্মের জন্য নদীপথে বালু, পাথর ব্যবসা এখন হুমকীর মুখে পড়েছে। চাঁদাবাজরা সেন্ট কর্পোরেশনসহ বিভিন্ন নাম ব্যবহার করে চাঁদা আদায় করে যাচ্ছে। সিঙ্গেল, বোল্ডার, চুনা পাথর ও বালু বহনকারী নৌকা, বাল্কহেড ও কার্গো-বার্জ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে চাঁদাবাজ চক্র।

তাদের অপকর্মে বালু, পাথর ব্যবসায়ী, নৌকার মালিক-শ্রকিরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। তাদের চাহিদা মত চাঁদা দিতে না পারলে প্রায় সময় নৌ-মিকদের মারধোরসহ নৌকা থেকে শ্রমিকদের ব্যবহৃত মালামাল ছিনিয়ে নেয়ারও অভিযোগ রয়েছে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে।

নৌ-পথে চাঁদা বন্ধের দাবিতে বিভিন্ন সময় বার্জ, কার্গো, বাল্কহেড ও নৌকা শ্রমিক যৌথভাবে সভা-সমাবেশে, মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিষয়টি গুরুতের সাথে নিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসকসহ উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নৌ-পথে চাঁদাবাজী বন্ধে আইনী পদক্ষেপ গ্রহন করেছেন। বর্তমানে নৌ-পথে যথারীতি টহল দিচ্ছে নৌ-পুলিশ।

কিন্তু চাঁদাবাজরা তাদের কৌশল পরিবর্তন করে নৌ-পথে চাঁদাবাজী অব্যবাহত রেখেছে।

ছাতক থানার ওসি (অপারেশন) কাজী গোলাম মোস্তফা আটকের কথা স্বীকার করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য আদের আটক করা হয়েছে।

Related Articles

Back to top button