বিয়ানীবাজারে বিদ্যুতের অব্যবস্থাপনা, লোডশেডিং

নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজারে বিদ্যুতের অব্যবস্থাপনা আর লোডশেডিং লেগেই আছে।
বুধবার বেলা ১২টার পর থেকে বিয়ানীবাজার পৌরশহরের বিদ্যুৎ ছিলনা। আসে চারটার দিকে। একই অবস্থা উপজেলার সবগুলো ইউনিয়নের। সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত মাথিউরা ইউনিয়নের দক্ষিণ এলাকা, কুড়ারবাজার ও তিলপাড়া ইউনিয়নে বিদ্যুৎ ছিল মাত্র ৪৫ মিনিট। বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিংয়ে বিয়ানীবাজার উপজেলার প্রায় তিন লাখ মানুষের অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে।
গ্রীষ্মের তাপদাহের পাশাপাশি পবিত্র রজমান মাসে বিদ্যুৎ না থাকায় জীবনমানে ব্যাপক প্রভাব পড়ে। গরম ও রোজার কারণে প্রায় ২০ জনের মতো অসুস্থ হয়ে পড়েন। বিদ্যুতের এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিয়ানীবাজারবাসী
এ বিষয়ে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাস চন্দ্র পালের মোবাইল ফোনে পাওয়া যায়নি। যার কারণে বিদ্যুৎ সমস্যার বিষয়ে জানা যায়নি।




