লিড নিউজ
বিয়ানীবাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু


আহমদ রেজা চৌধুরী: বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে বিকালে খেলতে গিয়ে হারিয়েছিল।
নিহত শিশু ছামিন হোসেন(৪) বিয়ানীবাজার পৌরশহরের মোকামরোডে অবস্থিত জনসেবা ফার্মেসীর স্বত্বাধিকারী কোনাগ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল থেকেই হঠাং করে ছামিন নিখোঁজ হয়ে যায়। এসময় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি পরও তার সন্ধান না পাওয়ায় স্থানীয় মসজিদের মাইক থেকে এলাকায় তার নিখোঁজ সংবাদ প্রচার করা হয়।
সন্ধ্যার দিকে বাড়ির পূর্বপাশের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




