লিড নিউজ

জাফলংয়ে পুড়ে যাওয়া পরিত্যক্ত প্রাইভেট কার উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের জাফলংয়ে আগুনে পুড়ে যাওয়া পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেট কার উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার বল্লাঘাট পিকনিক সেন্টারের ভিতর থেকে এটি উদ্ধার করা হয়। তবে গাড়িটির নম্বর প্লেট না পাওয়ায় মালিকের নাম স্বনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টারের অভ্যান্তরে বৃহস্পতিবার গভীর রাতে একটি প্রাইভেটকারে আগুন দিয়ে পুরিয়ে ফেলে রেখে যায় দুবৃত্তরা।

শুক্রবার সকালে আগুনে ঝলসে যাওয়া একটি প্রাইভেট কার দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাইভেটকারটি উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়িটির নম্বর প্লেট না থাকায় গাড়ির মালিককে স্বনাক্ত করা যায়নি।

Related Articles

Back to top button