বানিয়াচংয়ে বাল্য বিবাহ নিরোধ দিবস উদযাপন উদ্যোগে র্যালী


বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলায় বাল্য নিরোধ দিবস উদযাপন উপলক্ষে ১২ অক্টোবর সকাল ১০ঘঠিকার সময় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ছাব্বির আহমেদ আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, ফ্রিল্যান্স সাংবাদিক ইয়াসিন আরাফাত মিল্টন, মুখলিছ মিয়া, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুর রহমান চৌধুরী ও আমিনুল ইসলাম প্রমূখ।
পরে এক বিশাল বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বানিয়াচং উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার এসে মানববন্ধনে মিলিত হয়ে এর সমাপ্তি ঘটে। এছাড়া উক্ত অনুষ্টানে মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, সাংবাদিক বৃন্দ ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।




