

ফাহাদ মারুফ: করোনায় ঘরবন্দি মানুষরা অনেকেই খাদ্যের অভাবে বলতে পারেন না, আবার অনেকে বসে থাকেন এক মুঠো চাল-ডালের জন্য।
অনেকের আশা-প্রতীক্ষার অবসান ঘটাতে বৃষ্টিভেজা রাতে ত্রাণ নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় বের হয়ে পড়েন ব্যাংকার ও পাগলের বন্ধু শামীম আহমেদ।

বর্তমানে দেশের করোনা সংকটকালে ’রিলিফ ইন রেসপন্স টু কভিড-১৯’ নামে রাজধানী ঢাকার অলিগিলতে মানুষের প্রয়োজন অনুযায়ী ত্রাণপৌঁছে দিচ্ছেন।
ব্যাংকার ও পাগলের বন্ধু শামীমের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিবেদক-কে বলেন, ‘১৮ এপ্রিল শনিবার অনেক প্রতিকূলতার মাঝে মোট ১৪ পরিবারের মাঝে ঢাকার বেশ কয়েকটি এলাকায় বিতরণ করতে পেরেছি আমরা।
যে গাড়ি নিয়ে বিতরণ করার কথা ছিল, সেটা ও নষ্ট। তাই ভ্যান গাড়ি নিয়ে ত্রাণ বিতরণ করতে হয়েছে। এরমাঝে আবার ভ্যানের চাকার হাওয়া ও নাই, সন্ধ্যা ৬ টার পর দোকান-পাট সবকিছু বন্ধ।

তিনি বলেন, শনিবাবর বিকাল ৫ টায় আমরা আদাবর থেকে রওয়ানা হই এবং রাত ১০টা ৩০ মিনিটে বৃষ্টিতে ভিজে বাসায় পৌঁছাই। তবে আজ ত্রাণ বিতরণ করতে গিয়ে বিচিত্র অভিজ্ঞতা হলো।
শত অভিজ্ঞতার পরে ও কষ্টের কথা বলে তিনি বলেন, অনেক কষ্টের পরও শান্তি লাগছে, কয়েকটা পরিবারের মাঝে কয়েকদিনে জন্য হলেও কিছু খাবার সামগ্রী পৌঁছে দিতে পেরেছি আমরা।
দেখেছি তাদের মুখে আনন্দের হাসি। খাবার সামগ্রী হাতে পাবার পর মনে হচ্ছিলো তারা যেনো আলাদিনের চেরাগ হাতে পেল। তবে সেই চেরাগটা হয়তো খুব অল্প সময়ের জন্য।আবারো চিন্তা করতে হবে খাবারের জন্য। চোখে না দেখলে বুঝতে পারবেন না মানুষ খাদ্যের জন্য কতো হাহাকার করছে।’
শামীম আহমেদ ঘোষণা দিয়েছেন, অসহায় বিধবা অথবা মধ্যবিত্ত পরিবারের কেউ খাদ্য সংকটে পড়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে। তাহলে তিনি খাদ্য সহায়তা পৌঁছে দেবেন।

তিনি বলেন, ’বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি আমার সামর্থ অনুযায়ী খাদ্য সামগ্রী পৌঁছে দিতে চেষ্টা করবো।’ তার ইমেইল: helphandsbd@gmail.com
সেই ভ্যান নিয়ে ত্রাণ নেওয়ার ভিডিওটি দেখুন নিচের লিংকে




