লিড নিউজ

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে প্রতিবন্ধীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি ॥ জগন্নাথপুর পৌরএলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার পৌশহরের হবিবপুর দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ওই এলাকার আবদুল খালিকের পুত্র মানসিক রোগী ছালেক মিয়া (৩৫) সকালে গ্রামের মাঝের সড়ক দিয়ে যাওয়ায় সময় নিচের দিকে ঝুলে থাকা বিদ্যুতের এলটি তারের সঙ্গে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ সহকারী প্রকৌশলী পাভেল আহমদ জানান, আমরা খবর পেয়েছি।

Related Articles

Back to top button