বানিয়াচংয়ে শিশু ধর্ষণের অভিযোগে সেই শিক্ষকের বিরুদ্ধে মামলা


অঞ্জন দেব যাত্রাপাশা এলাকার মাখন দেবের ছেলে। ধর্ষিত ওই শিশু যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। অঞ্জনের হুমকির ভয়ে এতদিন থানায় মামলা করার সাহস পায়নি ধর্ষিতার পরিবার।
এদিকে অঞ্জন দেবের বহিস্কার ও শাস্তির দাবিতে রোববার সকালে স্কুল প্রাঙ্গণে অভিভাবকসহ এলাকার কয়েকশ লোক বিক্ষোভ করেন। এ সময় স্কুল কমিটির সভাপতি আমির হুসেন মাস্টারসহ কমিটির সদস্যরা আশ্বস্ত করেন পুলিশ তদন্তে সত্যতা প্রমাণ হলে শিক্ষক অঞ্জনের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন।
তবে থানার অপারেশন কর্মকর্তা ওমর ফারুক বলেন, মামলা রেকর্ড করা হয়নি। তবে অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এজাহারে বলা হয়, ২৬ এপ্রিল সন্ধ্যার দিকে বাড়ির উঠানে শিশুদের সাথে খেলাধূলা করছিল। এ সময় পাশের বাড়ির অঞ্জন দেব তার ঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনা কাউকে না জানাতে গলায় ছুরি ধরে হুমকি দেয় অঞ্জন দেব। এতদিন হুমকির ভয়ে কাউকে ঘটনা জানায়নি ধর্ষিতার পরিবার। পরে নিরুপায় হয়ে ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া ও স্থানীয় মেম্বারকে ঘটনা অবগত করেন।
এ সম্পর্কে জানতে অভিযুক্ত অঞ্জন দেবের মুঠোফোনে রোববার রাতের দিকে একাধিকবার কল করলে তিনি রিসিভ করেননি। স্থানীয়রা বলেছেন, ঘটনার পর থেকে অঞ্জন দেব গা ঢাকা দিয়েছে।


