লিড নিউজসিলেট

অবশেষে নদীতে ভেসে উঠলো লিডিং ইউনিভার্সিটির ছাত্র আবিরের মরদেহ

স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদপাথরে সাঁতার কাটতে গিয়ে লিডিং ইউনিভাসির্টির ছাত্র নিখোঁজের তিনদিনপর ভেসে উঠলো লাশ। মঙ্গলবার (৯জুলাই) সন্ধ্যা ৭ টায় সাদাপাথর এলাকায় নদীতে লিডিং ইউনিভাসিটি শিক্ষার্থী হাসানুর রহমান আবিরের লাশ ভেঁসে উঠে। এর আগে রোববার দুপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় ঐ শিক্ষার্থী। পরে ঐ শিক্ষার্থীকে উদ্ধার করতে উপজেলা প্রসাশন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালান। কিন্তু যে স্থানে সাাঁতার কাটতে গিয়ে আবির নিখোঁজ হয় সেখানেই মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় ভেসে উঠে তার লাশ। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়ে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম। তিনি আরো জানান, রাতেই  লিডিং ইউনিভাসিটি শিক্ষার্থী হাসানুর রহমান আবিরের লাশ তার স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত রোববার (৭ জুলাই) লিডিং ইউনিভাসির্টির শিক্ষার্থী ,দুই শিশু ও ধলাই নদীর রাজনগরে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়।
রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার জিরো পয়েন্ট পর্যটন এলাকা সাদাপাথরে নদীতে নেমে সাঁতার কাটতে গিয়ে স্রোতের পানিতে ডুবে যায় লিডিং ইউনিভাসির্টির শিক্ষার্থী। তবে ঐ শিক্ষার্থী সাতাঁর জানতেন না বলে জানিয়েছেন তার সাথে থাকা বন্ধুরা। ঐ শিক্ষার্থীর লাশ উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন-পুলিশ ও ফায়ার সার্ভিস চেষ্টা করে যান। তবে তিনদিনেও ঐ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Related Articles

Back to top button