লিড নিউজ
স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রায়হানের জামিন মঞ্জুর


নিউজ ডেস্ক: সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান জামিন পেয়েছেন। এয়ারপোর্ট থানার জিআর ০৮/১৫ নং মামলায় বুধবার আত্মসমর্পন করলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান জামিন মঞ্জুর করেন।
আসামী পক্ষে জামিন শুনানিতে অংশগ্রহণ করেন এডভোকেট মো. খালেদ হোসেন ও এডভোকেট মো. কামরুজ্জামান।
আসামীপক্ষের আইনজীবী এডভোকেট খালেদ হোসেন বলেন, ‘২০১৫ সালের হরতাল অবরোধ চলাকালে আন্দোলনে ইলেকট্রিক সাপ্লাই রোডের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে অধ্যাপক আজমল হোসেন রায়হান সহ আরও বেশ কিছু নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করা হয়েছিল। সে মামলায় আজমল হোসেন রায়হান জামিন পেয়েছেন।’




