লিড নিউজ

অস্ত্রধারী ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এমসি কলেজে প্রকাশ্যে ছাত্রদলকে ধাওয়াকারী ৬ অস্ত্রধারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার দুপুরে সিলেটের মূখ্য মহানগর বিচারক সাইফুজ্জামান হিরো গেপ্তারি পরোয়ানার আদেশ দেন।

যে ৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তারা হলেন, মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরবাগ গ্রামের বাসিন্দা সৌরভ আচার্য (২৬), সিলেট মহানগরের শাহপরান থানা এলাকার সাদিপুর গ্রামের তারেক আহমদ (২৩), সুনামগঞ্জের দিরাইয়ের নগদীপুরের মো. রবিউল হাসান (২২), সিলেটের মোগলাবাজার থানার দাউদপুরের আলতাফ হোসেন মুরাদ (২৩), শাহপরান থানানা মিরাপাড়ার সালমান অপু ওরফে শামছুল ইসলাম অপু (২৪), কানাইঘাটা উপজেলার ফকিরের গাওয়ের  আপন (২৩)।

এরা ৬ জনই এমসি কলেজের ছাত্র এবং সরাসরি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

২৬ ফেব্র“য়ারি প্রেপ্তারি পরোয়ানা তামিল বিষয়ে প্রতিবেদন দাখিল এবং এঘটনায় দ্রুত বিচার আইনে মামলা নথিভূক্ত করার নির্দেশ ও দেওয়া হয়েছে।

উলে­খ্য, গত ৩০ জানুয়ারি এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রদল একটি আনন্দ মিছিল নিয়ে বের হলে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তাদের ধাওয়া করেছিল ছাত্রলীগ।

Related Articles

Back to top button