জাতীয়লিড নিউজসিলেট

ডাক-টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে ফ্রিল্যান্সার ল্যাবের ফুলেল শুভেচ্ছা

নিউজ ডেস্ক:  ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে সিলেটের ফ্রিল্যান্সার ল্যাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার আইসিটি ডিভিশন এ শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট ইউমেন চেম্বারের প্রেসিডেন্ট স্বর্ণলতা রায়, ফ্রিল্যান্সার ল্যাবের কো-ফাউন্ডার সাইদুল হোসেন চৌধুরী ও অন্যান্যরা।

আইসিটির উন্নয়ন এবং নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন মন্ত্রী মোস্তফা জব্বার।

এসময় তিনি সিলেটের ফ্রিল্যান্সার ল্যাবের প্রশংসা করেন, একইসাথে এই ধারা অব্যাহত রাখার বিষয় সকল সহযোগিতা প্রধানের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি ফ্রিল্যান্সার ল্যাব কে ভবিষ্যৎ এর সাইবার সিকিউরিটি বিষয়গুলোর ওপর জোর দেওয়ার আহবান জানান।

ফ্রিল্যান্সার ল্যাবের কো-ফাউন্ডার এবং টেক হাব সিলেটের ডিরেক্টর সাইদুল হোসেন চৌধুরী ও টেকহাব সিলেটের ডিরেক্টর ও ডাটা এনালিস্ট হ্রিত্তিক দাশের সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে ভবিষ্যৎ এ মন্ত্রণালয়ের উদ্যোগে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

Related Articles

Back to top button