লিড নিউজ
সিলেট ১ আসনে যে দল নির্বাচিত হয় সেই দল সরকার গঠন করবে: সৌদিতে বদর উদ্দিন কামরান

সেলিম আহমেদ, সৌদি আরব প্রতিনিধিঃ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান বলেছেন, সিলেটের ১ আসন যে দল নির্বাচিত হয় সেই দল সরকার গঠন করে তাই আগামীতে নির্বাচনে সিলেটের ১ আসন সহ ১৯টি আসনে আওয়ামীলীগকে নির্বাচনে জয়ী করতে হবে জেদ্দায় সিলেট একটি অনুষ্ঠানে একথা বলেন বদর উদ্দিন কামরান । গত মঙ্গলবার রাতে জেদ্দায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা সৌদিআরব এর অভিষেক ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুঃসময়ে প্রবাসীরা সহযোগিতার হাত প্রসারিত করেছেন। প্রবাসীরা আমাদের আপনজন। তাদের পাঠানো অর্থে দেশের বড় ধরনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তাই প্রবাসীরা যখন দেশের মাটিতে আসেন তখন তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলা করতে হয়। সেজন্য প্রবাসীদের কল্যাণে প্রশাসনসহ সকল সচেতন মহলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে । বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দা যুবলীগের সহসভাপতি বদরুল আলম সেলিম-এর সভাপতিত্বে ও জেদ্দা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমেদ। সিলেট মহানগরের সাবেক ছাত্রলীগ সভাপতি রাহাত তরফদার । এদিকে এই অনুষ্ঠানে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত থাকার কথা রহাকলেও তিনি পারিবারিক অসুবিদার কারনে উপস্থিত হতে পারেন নি । এতে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা আলাল মিয়া , যুগ্ন সম্পাদক রেজাউল করিম রিপন , জসিম উদ্দিন , সহসভাপতি রুস্তোম আলী ইস্কান্দার , সংগঠনের উপদেষ্টা ফজলুর রহমান , উপদেষ্ঠা আজাদ মোমারক , জেদ্দা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান শামিম, সিলেট বঙ্গবন্ধু স্মৃতি সংসদ-এর ভারপ্রাপ্ত সভাপতি মিজান খান, সৌদি নাগরিক মোহাম্মদ আহাম্মেদ সাহেরী, আহমেদ ফয়সাল কুরকুর, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবারের প্রধান উপদেষ্টা রুহুল আমিন টিপু, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান চাঁন মীয়া প্রমুখ ।



