উল্লেখযোগ্যলিড নিউজ

কমিউনিস্ট পার্টি নেতাকে গুলি করে হত্যা

সিলেট  মিডিয়া ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুন্সিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যার দিকে তিনি নিজ এলাকা সিরাজদিখানে খুন হন। শাহজাহান বিশাখা প্রকাশনীর স্বত্বাধিকারী ছিলেন।

নিহত শাহজাহান বাচ্চুর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুর্বা ফেসবুকে তাঁর বাবার মৃত্যু খবর নিশ্চিত করেন। তিনি ফেসবুকে লেখেন, তাঁর বাবাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে সিরাজদিখানের মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহজাহান বাচ্চু। হঠাৎ মোটরসাইকেল করে আসা হেলমেট পরা দুই ব্যক্তি চায়ের দোকানে ঢুকে তাঁকে টেনে-হিঁচড়ে দোকান থেকে বের করেন। একপর্যায়ে ওই এলাকার রাস্তায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

পরে শাহজাহান বাচ্চুকে গুলি করে ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে উঠে পালিয়ে যান। স্থানীয় লোকজন অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসা কর্মকর্তা দুলাল আহম্মেদ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শাহজাহান বাচ্চুর মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button