লিড নিউজ
সাংবাদিক কন্যা সানজিদা এসএসসিতে জিপিএ-৫ অর্জন


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : সরিষাবাড়ী অনার্স কলেজের প্রভাষক, দৈনিক দিনকালের সরিষাবাড়ী প্রতিনিধি ও সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান বাবুর বড় কন্যা সানজিদা ছোলাইমান আওকী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে সরিষাবাড়ী পাইলট উচ্চ বালিকা মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী। আগামীতে আরও ভালো ফলাফল করার প্রত্যাশায় আওকীর পিতা সোলায়মান বাবু এবং মাতা লাকী আক্তার সকল বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন, শুভাকাঙ্খী ও শিক্ষক-শিক্ষিকাদের নিকট দোয়া চেয়েছেন।




