সরিষাবাড়ীতে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন: গ্রেফতার-২


মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে মঙ্গলবার মহাদান ইউনিয়ন পরিষদের সদস্য পদে অনুষ্ঠিত উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সানাকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ভোটাররা ভোট প্রদান করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের ৭নং ওর্য়াডের ইউপি সদস্য মনজু মিয়া গত ১১ই ফ্রেরুয়ারী মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে ওই ওয়ার্ডের ইউপি পদ শূন্য হওয়ায় মঙ্গলবার উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮শত , পুরুষ ভোটার ১হাজার ৮শ ৫২ ও মহিলা ভোটার সংখ্যা ১হাজার ৯শত ৪৮জন । এর মধ্যে ১ হাজার ৮শত ৪৮টি ভোটার ভোট প্রদান করেছেন। শামছুল হক (টিউবওয়েল) ৬শত ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী নজরুল ইসলাম (মোরক) পেয়েছে ৬ শত ৩৫ভোট । ভোট চলাকালিন সময়ে জাল ভোট দিতে গিয়ে পারভীন আক্তার (৩০) ও রাজিয়া সুলতানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাকসুদ আলম জানান, ইউপি সদস্য মনজু মিয়া মৃত্যু হওয়ায় শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। শামছুল হক টিউবওয়েল প্রতীক নিয়ে ৬শত ৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।



