লিড নিউজ

মাধবপুরে বিজিবির অভিযানে ৩ মণ গাঁজা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৩ মণ ৫ কেজি গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার ভোর রাতে বিজিবি রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার এমরান আলীর নেতৃত্বে একদল সদস্য উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর এলাকায় অভিযান চালিয়ে ১২৫ কেজি গাঁজা জব্দ করেন।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের লে.কর্নেল আসাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় উল্লেখিত পরিমাণ গাঁজা জব্দ করা হলেও মাদক ব্যবসায়ীদের পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button