লিড নিউজ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ষাটকাহন গ্রামে পুকুরের পানিতে ডুবে রনি মিয়া (২) নামে এক শিশুর সলিল সমাধি হয়েছে। সে ওই গ্রামের মিটু মিয়ার ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০ দিকে খেলাদুলা করার সময় রনি বাড়ীর সকলের অগোচরে বাড়ীর পেছনের পুকুরের পানিতে পড়ে যায়।

বাড়ীর লোকজন বিভিন্ন স্থানে তার সন্ধ্যান করলেও কিছুক্ষণ পর পুকুরে দেহ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button