লিড নিউজ
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক আটক


নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ৩৩৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিদ অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
আটককৃত যুবক মো. সুমন মিয়া (২৪) হবিগঞ্জের বানিয়াচংয়ের চাঁনপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে। সোমবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকার হানিফ পরিবহনের কাউন্টার থেকে তাকে আটক করে র্যাব।
র্যাব সূত্রে জানা গেছে, আটককৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা। আটককৃত সুমন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক মজুদ রেখে নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও আটককৃতকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব ।




