নেইমার-কাভানি-আলভেজের এ কেমন কাণ্ড? তোলপাড়! (ভিডিও)


ক্রীড়া ডেস্ক: ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোববার শক্তিশালী লিঁওর মুখোমুখি হয় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। জোড়া আত্মঘাতী গোলের সৌজন্যে শেষ পর্যন্ত জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে পিএসজিই।
তবে এই ম্যাচেই ফ্রি-কিক ও পেনাল্টি শটের জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন পিএসজির তিন তারকা এডিনসন কাভানি, দানি আলভেজ এবং নেইমার!

ফ্রি-কিক ও পেনাল্টি নিতে গিয়ে কাভান-নেইমারের কাণ্ড। ছবি: সংগৃহীত
প্রথমে ফ্রি-কিকের সময় দেখা যায় দুর্দান্ত ফর্মে থাকা উরুগুইয়ান স্ট্র্রাইকার কাভানির কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে সুযোগ তৈরি করে দেন আলভেজ। কিন্তু নেইমারের দুর্দান্ত শট রুখে দেন লিঁওর অভিজ্ঞ গোলরক্ষক অ্যান্থনি লোপেজ।
এখানেই শেষ নয়। লিঁওর বিপক্ষে পরবর্তীতে পেনাল্টি পায় চলতি মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা পিএসজি। পেনাল্টি শট নিতে প্রস্তুত কাভানি। ঠিক তখনই আগ্রহ প্রকাশ করেন নেইমার। তবে সাবেক বার্সেলোনা এবং সান্তোস ফরোয়ার্ডকে প্রত্যাখান করে কাভানি নিজেই পেনাল্টি শট নেন। মন খারাপ করে সরে দাঁড়ান নেইমার। তবে এবার কাভানিও ব্যর্থ! দারুণ কৌশলগত দক্ষতায় উরুগুইয়ান স্ট্রাইকার কাভানির শট বাম হাতে রুখে দেন লিঁওর গোলরক্ষক লোপেজ।
এরপর থেকেই ফুটবল দুনিয়ায় ঝড় বয়ে যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনার। কেননা বর্তমান ক্লাব ফুটবলের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। কাভানি-আলভেজও সময়ের আলোচিত ফুটবলার। তাদের মতো তারকা ফুটবলারদের এমন আচরণ সত্যিই যে বেমানান!
ভিডিও:
সূত্র : মেইল অনলাইন




