লিড নিউজসিলেট বিভাগ

সাবেক মেয়র কামরানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ ইব্রাহিম স্মৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য,সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিলেট সিটির প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের রোগ মুক্তি কামনায় আজ বাদ যোহর শাহপরাণ (রঃ) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মেহেদী কাবুল, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক সাইফুর রহমান সাইফুর, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য দেলোয়ার হোসেন দিলাল, জামিল হোসাইন ,আবি আহমদ ও জগলু আহমদ প্রমুখ।

Related Articles

Back to top button