প্রবাস

বিলেতের মাটিতে থেকে মজলুম মানুষের পক্ষে কাজ করছেন কানাইঘাটের সাজু

নিউজ ডেস্ক:
বিলেতের মাটিতে সারা পৃথিবীর মজলুম মানুষের পক্ষে কাজ করছেন সিলেটের কানাইঘাট উপজেলার এক সু সন্তান সাজু চৌধুরী।

সম্প্রতি তিনি যুক্তরাজ্যের স্কটল্যান্ডে অনুষ্ঠিত কপ -২৬ সম্মেলনে প্রবাসী বাংলাদেশী ইউকে কমিউনিটির পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন।

তিনি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সমস্যা, দুর্যোগ এবং মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থা পৃথিবীর সকল বড় বড় নেতাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে মুলত উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

সাজু চৌধুরী সারা পৃথিবীর মজলুম মানুষের পক্ষে কাজ করছেন। এছাড়া বাংলাদেশ থেকে রোহিঙ্গা জনগণকে ফিরিয়ে নিতে ও তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহবানে বিশ্বনেতাদের সাথে কাজ করতে তিনি এ সম্মেলনে যোগ দেন বলে জানা যায় ।

সাজু চৌধুরীর গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামে। তাঁর পুরো নাম আবুল মনসুর সাজু চৌধুরী। তিনি উপজেলার ঐতিহ্যবাহী রাজনৈতিক এক বনেদী পরিবারের সন্তান।

Related Articles

Back to top button