লিড নিউজ
জাফলংয়ে বাস খাদে পড়ে মা ও শিশু নিহত


গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট তামাবিল মহাসড়কের জাফলং গুচ্ছগ্রাম নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উল্টে মা ও ছেলে নিহত হয়েছে। এঘটনায় অপর আরও ১০ জন আহত হয়েছেন।
জানা যায়- সোমবার বিকাল ৪ টার দিকে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস সিলেট (জ ০৪-০০৩১) গুচ্ছগ্রাম এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় গোয়াইনঘাট উপজেলার নয়াগাঙের পাড় গ্রামের আল আমিনের স্ত্রী শিল্পি আক্তার ও শিশু পুত্র সাইফ ঘটনাস্থলেই নিহত হয়।
আহত অবস্থায় আল আমিন ও তার আরেক পুত্র সাজিদসহ প্রায় ১০ জনকে জৈন্তাপুর উপজলা স্বস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম সরদার সড়ক দূর্ঘটনায় একই পরিবারের দুইজন নিহত ১০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




