

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুমিনুলের সঙ্গে ১৮৫ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন মুশফিক। মুমিনুল ১২০ রান নিয়ে ব্যাট করছেন।
তৃতীয় দিনের শুরুতে ব্যাট হাতে ঝলক দেখালেন বাংলার ব্র্যাডম্যান খ্যাত মুমিনুল হক। সঙ্গে মুশফিকের দারুণ কন্ট্রিবিউশনে সময়ের সঙ্গে সঙ্গে চাপ সামলে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে থাকেন এই দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার। এর আগে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক।




