গোয়াইনঘাটে যুবতিকে ধর্ষণের অভিযোগে আটক বখাটে কারাগারে


গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে এক যুবতিকে ধর্ষণের অভিযোগে বখাটেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে আটকের পর রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিবরিয়া নামের ওই বখাটে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের চারগ্রামের আইয়ুব আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল বখাটে কিবরিয়া তার পাশ্ববর্তী গ্রামের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে কিবরিয়াকে পাকড়াও করে। পরবর্তীতে গ্রাম্য শালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়েছিল। তাছাড়া বখাটে কিবরিয়া আত্মগোপনে চলে যায়।
পরবর্তীতে যুবতিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ওসিসির পাঠানো প্রতিবেদনের প্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সমীরন জানান, বখাটে কিবয়িরাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ভিকটিমের বাবার বাদি হয়ে থানায় একটি মামলাও নং (১৯) তাং-১৪-৫-১৭) দায়ের করেছেন বলে জানান তিনি।




