লিড নিউজ

কালো শরীর নিয়ে হাসপাতালে শাকিবের পাশে অপু!

বিনোদন ডেস্ক : অসুস্থ শাকিব খানকে দেখতে হাসপাতালে গেলেন স্ত্রী অপু বিশ্বাস। সাথে ছিল ছয়মাস বয়সী ছেলে আব্রাহাম খান জয়। তবে বেশিক্ষণ অবস্থান করেননি ঢালিউডের এ অভিনেত্রী। স্বল্প সময়ের অবস্থানে শাকিবের শারিরীক অবস্থা নিয়ে খোঁজ-খবর নেন অপু।

বিকেলে পৌনে ৬টার দিকে শাকিবের বন্ধু প্রযোজক মো. ইকবালের সঙ্গে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন শাকিবকে দেখতে যান অপু। ওই সময় অপুর শরীর কালো বোরখায় আবৃত ছিল। তাকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

প্রযোজক ইকবাল জানান, শাকিবের কেবিনে চিকিৎসার একাধিক সরঞ্জাম রয়েছে। যা শিশুদের জন্য নিরাপদ নয়। এ কারণে অপু ৫ মিনিটের মতো অবস্থান করে বের হয়ে যান।

ল্যাবএইড হাসপাতালের ৫০৪ নম্বর কেবিনে রয়েছেন শাকিব। বুকে ও পাকস্থলির ব্যথা নিয়ে দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে আসেন। এরপর থেকে প্রফেসর আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Back to top button