
বিকেলে পৌনে ৬টার দিকে শাকিবের বন্ধু প্রযোজক মো. ইকবালের সঙ্গে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন শাকিবকে দেখতে যান অপু। ওই সময় অপুর শরীর কালো বোরখায় আবৃত ছিল। তাকে দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
প্রযোজক ইকবাল জানান, শাকিবের কেবিনে চিকিৎসার একাধিক সরঞ্জাম রয়েছে। যা শিশুদের জন্য নিরাপদ নয়। এ কারণে অপু ৫ মিনিটের মতো অবস্থান করে বের হয়ে যান।
ল্যাবএইড হাসপাতালের ৫০৪ নম্বর কেবিনে রয়েছেন শাকিব। বুকে ও পাকস্থলির ব্যথা নিয়ে দুপুর ১টার দিকে তিনি হাসপাতালে আসেন। এরপর থেকে প্রফেসর আবদুল ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।