লিড নিউজ

মহানগর হকার্স লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও হকার্স লীগের পদধারী নেতা রকিব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বন্দর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়লি থানা পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রকিব আলী সিলেট নগরীর ফুটপাত দখলদারদের আশ্রয়দাতা হিসেবে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

গত ১৮ অক্টোবর সিলেট মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো হকার্স সমিতির সভাপতি রকিব আলীসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

Related Articles

Back to top button