লিড নিউজ

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

মিডিয়া ডেস্ক: ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দূর্ঘটনায় নারীসহ পাঁচজন নিহত  হয়েছেন।এতে আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে মধুখালী উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের পাঁচজনই মাইক্রোবাসের যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হাটঘাটা এলাকায় বেনাপোল থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত ও ১৭ জন আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়।

Related Articles

Back to top button