আব্দুল কাদির জীবন’র “দু:খ নাচে সুখের কাছে” একটি নান্দনিক ছড়াগ্রন্থ


ফতহুল করিম হাসান: ছড়া বাংলা সাহিত্যে অন্য তম উপাদান। যুগের পর যুগ এদেশে ছড়ার চর্চা চলে আসছে। আধুনিক কালে ছড়া রচনা বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। ছড়া লেখায় বাংলা বানানে নিয়ম কানুন মেনেই লেখা হচ্ছে। আধুনিক ছড়া চন্দ, মাত্রা, অলংকার ইত্যাদিতে বেশ গুরুত্ব দেয়া হচ্ছে। এতে সহজ শব্দে ছড়া হয়ে ওঠছে মধুর, যা পাঠকে করছে আরও আকৃষ্ট। ছড়া কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং আর্দশ সমাজ গঠনে রয়েছে এর শক্তিশালী ভূমিকা। মা মাটি দেশ রাষ্ট্র রাজনীতি আর্দশ নাগরিক ইত্যাদি নিয়ে যেমন আছে ছড়া তেমনি, সমাজের অন্যয় অবিচার কুসংস্কার এমনকি প্রতিবাদের রয়েছে ছড়ার বলিষ্ঠ কণ্ঠস্বর। ছড়া জগতে এসে অনেকেই হুঁচট খেয়ে ফিরে গেছেন কবিতা গল্প উপন্যাসে। আবার অনেকেই ঠিকে আছেন প্রবল প্রতাপে। দেশ রাষ্ট্র সমাজ গঠন ও পরিবর্তন ছড়ার ভূমিকা অনস্বীকার্য।
সিলেটে ছড়া সাহিত্যে আব্দুল কাদির জীবনে একজন উদীয়মান তরুন ছড়াকার।তাঁর ছড়ায় সহজ শব্দে উঠে এসেছে দেশ জাতি ধর্ম এমনকি আন্তর্জাতিক বিষয়। তাঁর প্রথম ছড়াগ্রন্থ ‘দুঃখ নাচে সুখের কাছে’ যাতে মোট ৩৯ টি ছড়া স্থান পেয়েছে। ছড়াগুলি পড়লে অনুধাবন করা যায় তাঁর নিখুঁত নান্দনিক শব্দশৈলী শব্দচাষী। মা নিয়ে তাঁর প্রথম ছড়া পাঠকে মুগ্ধ করবে। মায়ের প্রতি সন্তানদের কিরূপ ভালোবাসা তিনি তা ছড়ার নান্দনিকতায়
ফুটিয়ে তুলেছেন।
এই পৃথিবীর স্বর্গ তুমি
আমার প্রিয় মা
আমায় ছেড়ে আর কোথাও
যেতে দেব না।
১৯৭১ সালে দ্বির্ঘ ন’মাস যুদ্ধ, একসাগর রক্তের বন্যা পেড়িয়ে অনেক মা বোনের ইজ্জত হরণের মধ্য দিয়ে পাওয়া লাল সবুজের বাংলাদেশ। বাংলাদেশের যুদ্ধ ও স্বাধীনতার কথা আমাদের কারো অজানা নয়। সকল লেখক নিজ দায়িত্বে তুলে ধরেছেন নিজ দেশের ইতিহাস ঐতিহ্য। আব্দুল কাদির জীবনও তুলে ধরেছেন তাঁর ছড়ায় দেশ প্রেমের কথা।
স্বাধীনতার ডাকটি ছিল
যুদ্ধ করার জন্য
যুদ্ধ করে দেশকে আমার
স্বাধীন করার জন্য|
দেশ রক্ষাতে যুদ্ধ হলো
দীর্ঘ নয়টি মাস
লক্ষ জীবন করলো সেদিন
হায়না দানব গ্রাস।
সমাজে বসবাস করতে গিয়ে যে বিষয়টি আমরা অত্যান্ত গুরুত্ব সহকারে দেখি তা হলো ধর্ম।ধর্মের নিয়ম নিতি মেনে চলতে প্রয়োজন ধর্মীয় সংবিধান।আর মুসলমানদের জন্য এসব নিয়ম নিতির গ্রন্থ হলো পবিত্র কুরআন। পবিত্র কুরআনের নিয়ম নীতি মেনে ছললে সমাজে আর অশান্তি থাকবেনা, যা লেখক তাঁর ছড়ায় অত্যান্ত গুরুত্ব সহকারে তুলে ধরেছেন।
কুরআন তুমি যতই পড়
ততোই লাগে ভালো যে
কুরআন দিয়ে সমাজ সাজাও
দেখবে সবাই আলো যে।
ছড়াকার তাঁর শীতের সকাল ছড়ায় সমাজের মানুষদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শীতকালে অসহায় মানুষের দূরাবস্থার চিত্র। আব্দুল কাদির জীবনের অন্যতম একটি গুণ হলো তিনি একজন মানবাধিকার কর্মী। সমাজের বিভিন্ন স্থরে চলাফেরা করতে গিয়ে মানুষের বিভিন্ন দূরাবস্থার চিত্র তার চোখে ধরা পড়ে, যা ছড়ার মাধ্যমে তিনি প্রকাশ করেন।
শীতের রাতে গরিব মানুষ
মনে মনে ভাবে
একটুখানি উষ্ণতাটা
কোথায় গেলে পাবে।
কোনো লেখক কেবল তাঁর দেশ নিয়েই ভাবেন না বরং পোর বিশ্ব নিয়েই চিন্তায় মগ্ন তাকেন।বিশ্বের কোথায় মানুষ নির্যাতিত হচ্ছে তা নিয়েই লেখছে প্রতিবাদি লেখা। বর্তমান বিশ্বে নির্যাতিত ফিলিস্তিন নিয়ে তাঁর লেখা ছড়া
ইসরাইলি পশুগুলো
দেখবি তোরা খেলা
দিনের শেষে সন্ধ্যা এসে
শেষ হয়ে যাক বেলা।
অন্যায়ভাবে লোক যে কত
রাখছো মেরে কবরে
আজ না হলেও বুঝবে যে কাল
মিলবে যে ফল সবরে।
ভেজাল আমাদের দেশের অন্য একটি বিরাট সমস্যা। যার ফলে দেশে অর্থনিতি উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে পিছিয়ে পড়ছে। খাদ্যে ভেজাল হওয়ায় মানুষ বিভিন্ন দূরারুগে অসুস্থ হচ্ছে। লেখক তাঁর সুক্ষ চিন্তায় তুলে ধরেছেন দেশের এই সমস্যা।
আইনে ভেজাল ঘরে ভেজাল
ভেজাল ভরা মনটা
ফলের মাঝে ভেজাল ভরা
ভেজাল মোবাইল ফোনটা।
ভেজাল সারা দেশটা জুড়ে
ভেজাল দেখি দলে
নির্ভেজাল এই সমাজটাও
ভেজাল নিয়ে চলে।
উদীয়মান তরুন কবি, সিলেটের সাহিত্যঅঙ্গণের পরিচিত মুখ আব্দুল কাদির জীবন সুনামগঞ্জ জেলায় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ইসলামী্ আরবী বিশ্ববিদ্যালয় অধীনে কামিল (মাস্টার্স)হাদিস বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী এবং লিডিং ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত। তিনি পড়াশোনা পাশাপাশি সাহিত্য -সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, ও সমাজ বিষয়ক ইংরেজি সাহিত্যের ম্যাগাজিন ‘দ্য আর্থ অব অটোগ্রাফ’ সম্পাদনা করে আসছেন।
সিলেটের সাহিত্য সংস্কৃতি, সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে রয়েছে তার সম্পৃক্ততা।সিলেট বিভাগীয় মাটির মা ক্লাবের সাধারণ সম্পাদক এবং কবিকণ্ঠ সিলেটের মূখ্য সম্পাদক পদে দায়িত্ব পালন করছে।
‘দুঃখ নাচে সুখের কাছে’ বইটি সিলেটের স্বনামধন্য প্রকাশনী ‘পাপড়ি প্রকাশ ‘ থেকে ২০১৯ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে । প্রচ্ছদ করেছেb রবিন ফয়সল।বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে সিলেটের বহুল পরিচিত জসীম বুক হাউজ আম্বরখানা সিলেট, মারুফ লাইব্রেরী জিন্দাবাজার, সিলেট এবং অনলাইন পরিবেশক রকমারি ডট কমে।
লেখক: শিক্ষার্থী, মদনমোহন বিশ্ববিদ্যালয়, সিলেট




