শিল্প ও সাহিত্য

নতুন বছর

শেখ হুমায়ূন আহমেদ

সুখে দুঃখে উনিশ গেল
নতুন সাজে নতুন বছর
হাসি মুখে জন্ম নিল
উনিশ শেষে বিশ এল

নতুন দিনে নতুন বছর
কাটুক সবার ভালো
জগৎ জুড়ে সবার মুখে
ফুটুক হাসির আলো

নতুন বছরের নতুন আশা
থাকুক সবার প্রতি ভালবাসা
কিছুতে হইনা যেন নিরাশ
থাকে যেন মনে বিশ্বাস

নতুন সকাল নতুন সুর্য
সুখ দুঃখ সহ্য ধৈর্য্য
নতুন করে সুর্য উঠবে
মন বাগানে ফুল ফুটবে

নতুন সপ্ন নতুন আশায়
বিশকে জানাই স্বাগতম
উনিশকে দিলাম বিদায়
জীবন সাজুক সবার ভালবাসায়

Related Articles

Back to top button