লিড নিউজ
সাহেব বাজারে সংঘর্ষ: মামলা প্রত্যাহার ও আসামীদের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা কাল


বিমানবন্দর থানা প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার সাহেব বাজারে গত ২১ মার্চ মঙ্গলবার রামপুর গ্রামের মোঃ ইদ্রিস আলী ও ফতেগড় গ্রামের আঃ হাসিমের ছেলেদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় এয়ারপোর্ট থানায় আঃ হাসিমের ছেলে ইব্রাহিম আলী বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।
মামলা নং- (১১)২০১৭, এ মামলা প্রত্যাহার ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলীকে মুক্তির দাবিতে স্হানীয় আওয়ামীলীগ ও এলাকাবাসীর উদ্দ্যেগে আগামীকাল বিকাল ৩ ঘটিকার সময় সাহেব বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।
প্রতিবাদ সভায় আওয়ামীলীগ ও এলাকাবাসীকে উপস্হিত থাকার জন্য আহবান জানিয়েছেন ৩ নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জালাল আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এস এম তারা মিয়া।




