লিড নিউজ

বিয়ানীবাজার সরকারি কলেজে বর্ষবরণ সম্পন্ন

বিয়ানীবাজার প্রতিনিধি: গ্রামীণ জীবন এবং গ্রাম বাংলার বর্ণিল ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রায় ফুটিয়ে তুলে পূর্ব সিলেটের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজ।

পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ষবরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখে সকাল পৌণে ১১টায় কলেজ প্রাঙ্গ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

মঙ্গল শোভাযাত্রা কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে সমাপ্তি হয়। শোভাযাত্রার ঢাক-ঢোল ও বাঁশির সুরে মূখোর হয়ে ওঠে পৌরশহর। কলেজ অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রায় বিয়ানীবাজার থানা ওসি চন্দন কুমার চক্রবর্তী, সাংবাদিক আহমদ রেজা চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মঙ্গল যাত্রা পরে সরকার মো. শফিউল্লা দিদার’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ, থানা ওসি ও সহযোগী অধ্যাপক প্রশান্ত মৃধা এবং দুপুর ২ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ সম্পন্ন হয়।

Related Articles

Back to top button