সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রার মাধ্যমে বাংলা বর্ষবরণ


সিলেটমিডিয়াডেস্ক :: মঙ্গলশোভাযাত্রার মাধ্যমে দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নববর্ষকে বরণ করে নেয়।
শনিবার সকাল ১০টায় শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাশ শাহি আলম।
শোভাযাত্রাটি সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বাঙ্গালি সাজে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ তারা।
এদিকে শিক্ষার্থীরা বাহারী সাজে সকল প্রকারের দেশী পণ্যের সমাহারে সাজিয়ে বসেছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায়।
শিক্ষার্থীরা নিজেদের টাকা খরচ করে পিঠা, পায়েস, পান্তা, ইলিশ ইত্যাদি খাবারের দোকান দেয়। স্টল গুলোতে খাবারের পাশাপাশি খেলাধুলার আয়োজনও ছিল। সকাল থেকেই মঞ্চে বসে ছিল ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। পল্লীসুরে সারা ক্যাম্পাসকে বিমোহিত করে রাখে তারা।
এর আগে ক্যাম্পাসের প্রশাসন ভবনের চৌরাস্তা থেকে শুরু করে বৈশাখী মঞ্চের সামনের রাস্তায় কয়েকটি বড় আলপনা আঁকা হয়েছে।




