প্রেমিকের স্ত্রী থাকায় প্রেমিকার আত্মহত্যার চেষ্টা


নিউজ ডেস্ক: শায়েস্তাগঞ্জে ঘরে স্ত্রী রেখে প্রেমিকার সাথে ফষ্টিনষ্টি করার সময় জনতার ধাওয়ায় খেয়ে পালিয়ে গেছে প্রবাসি লম্পট প্রেমিক।
এদিকে, প্রেমিকা তার প্রেমিকের ঘরে স্ত্রী আছে শুনে ক্ষোভে অপমানে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় প্রেমিকা খাদিজা আক্তার (১৯) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের ফারুক মিয়ার কন্যা।
শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খাদিজার সাথে প্রায় ৪ বছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে একই উপজেলার কান্দিগাও গ্রামের আব্দুল কাদিরের পুত্র আবিদ মিয়ার (৩০)।
সে দীর্ঘদিন দুবাই থাকার পর সম্প্রতি দেশে আসে। দেশে এসে তার প্রেমিকা খাদিজাকে না জানিয়ে বিয়ে করে। বিয়ের পরও তার প্রেমিকা খাদিজার সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে আবিদ মিয়া খাদিজাকে নিয়ে একটি হোটেলে যায়।
এক পর্যায়ে খাদিজা প্রেমিক আবিদকে বিয়ে করতে চাপ প্রয়োগ করলে সে তার বিয়ের কথা স্বীকার করে। পরে এ কথা শুনে খাজিদা ক্ষোভে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। এদিকে, বিষয়টি স্থানীয় লোকজন আচ করতে পেরে ধাওয়া দিলে লম্পট প্রেমিক পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
খবর পেয়ে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। এসময় প্রেমিক আবেদ কে না পেলেও তার দুই সহযোগীকে প্রাথমিক বিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানায় স্থানীয়রা। এ ঘটনায় ওই এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালে খাদিজার পিতা ফারুক মিয়া জানান, আমরা গরিব মানুষ। আমার মেয়ের যে ক্ষতি করেছে আমি তার বিচার চাই।
চুনারুঘাট থানার ওসি তদন্ত নুরুল ইসলাম জানান, প্রবাসি প্রেমিক পালিয়ে যাওয়ার ঘটনায় তার দুই সহযোগিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।



