লিড নিউজ
বিশ্বনাথে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার


নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে উপজেলা থেকে পাচারকারী মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পলাতক সোহরাব হোসেন (৫২) কে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার দুপুর ২টা১০মিনিটে তাকে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত সোহরাব সিলেটের বিশ্বনাথ উপজেলার একানিদা গ্রামেরমৃত হাজী রাজিব উল্লাহের ছেলে।
র্যাব-৯এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারীপরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ একটি অভিযানিক দল আসামীর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামী গ্রেফতার এড়ানোর জন্য দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করত। আসামীকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।




